ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় আলোচনা সভা অনুষ্ঠিত


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৪-৭-২০২২ বিকাল ৬:৩৬
ফরিদপুরে বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় লোডশেডিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অতুল সরকার।
 
আলোচনা সভায় বাড়ি-ঘর, অফিস-আদালত, স্কুল-কলেজেসহ অটোরিকসা চার্জ ও ব্যক্তিগত পর্যায়ে বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা  এবং বিদ্যুৎ অপচয় রোধ করার বিষয়ে আলোচনা করা হয়।
 
বক্তারা এক এলাকায় অতিরিক্ত লোডশেডিং না দিয়ে পর্যায়ক্রমে লোডশেডিং দেয়ার পরামর্শ দেন। এছাড়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাঠ ও শপিংমল বন্ধ রাখতে হবে। নিষেধ অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। শপিংমলে অতিরিক্ত বাতিগুলো যাতে না জ্বলে সেদিকেও নির্দেশনা প্রদান করা হয় এবং  সকল ধরনের সরকারি অফিস, বাসা-বাড়ি শীতাতপ নিয়ন্ত্রীত যন্ত্র পরিমাণমতো ব্যবহার করার আহ্বান জানানো হয়।
 
সভায় উপস্থিত হয়ে আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজ্যার মো. আবুল হাসান,  ওজোপাডিকো ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী মোর্শেদ জামান, প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর শাহজাহানসহ সরকারি-বেসরকারি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা