ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নগরকান্দায় সরকারি জায়গা দখলে নিয়ে পাকা ভবন নির্মাণর অভিযোগ


নগরকান্দা প্রতিনিধি photo নগরকান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৭-২০২২ দুপুর ১:৪৫

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের হিয়াবলদি বাজারে সরকারি জায়গা দখলে নিয়ে পাকা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। হিয়াবলদি বাজারে সরকারি জায়গা দখল নিয়ে পাকা তিনতলা ভবন নির্মাণ করছেন একই সাথে চারজন। তারা হলেন- হিয়াবলদি গ্রামের শাজাহানের ছেলে সেন্টু, ধলা মিয়ার ছেলে সিরাজ মাতুব্বর, রায়হান মোল্লার ছেলে বকুল মোল্লা এবং ফয়জর ফকিরের ছেলে রকমান ফকির।

সরেজমিন দখলদারদের কাছে বাজারের সরকারি জায়গা দখল নেয়া ও পাকা ভবন  নির্মাণের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, মাদরাসার দখল নেয়া জায়গা মাদরাসা কমিটির কাছ থেকে নিয়েছি। তবে কোনো ডিসিয়ার বা কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি।

বাজারের সরকারি জায়গা বেচা-কেনার বিষয়ে মাদ্রাসা কমিটির সাথে জড়িত আলমগীর মোল্লা বলেন, সরকারি জায়গা হলেও মাদ্রাসা কমিটি মাদ্রাসার উন্নয়নের জন্য তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের দখল বুঝিয়ে দিয়েছে।

ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন বলেন বাজারের সরকারি জায়গা দখল ও বেচা-কেনা কারা করেছে, এ বিষয়ে আমার জানা নেই। তবে সরকারি জায়গা কেনা-বেচা আইনত অপরাধ। এ বিষয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।

বাজারের দোকানদার ও স্থানীয় লোকজন জানান, কিছু টাকা মাদ্রাসায় দিয়ে বাজারের সরকারি জায়গা দখলে নিয়ে পাকা ভবন করছে তারা।

এ বিষয় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এসএস ইমাম রাজী টুলু বলেন, বাজারের সরকারি জায়গা দখলে নেয়ার বিষয়টি জেনেছি। তদন্ত করে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ