সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারের ঘটনায় মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার রাতে সোনারগাঁও থানায় এ মামলা হয়েছে। মামলার বিষয়টি সোমবার (২৫ জুলাই) সকালে নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান।
র্যাব-১১-এর উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন- মো. নাজমুল মোল্লা (২৩), মো. সাইফুল ইসলাম (৩৪), মো. আজিজুল ইসলাম (৫৭), মিজানুর রহমান আশিক (২৪), আব্দুল আহাদ (২২), জাফর আহমেদ (৩৫), শামীম (৩২), রায়হান (৩৫), দুবাই প্রবাসী অজ্ঞাত, দিপু (২৮) এবং বাদশা (৩২)।
এর আগে গত শুক্রবার ভোরে র্যাব-১১-এর নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল সোনারগাঁওয়ের টিপুরদী এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে দুটি কন্টেইনার জব্দ করে। এ কন্টেইনার দুটি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মূল্য ৩১ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা। ভ্যাটসহ মূল্য দাঁড়ায় ৩৬ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা।
র্যাব জানায়, চক্রটি দেশে টিভি ও গাড়ির পার্টস ব্যবসার আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিপণন নেটওয়ার্ক তৈরি করে। অবৈধ মাদক বিদেশ থেকে আনার পরে মুন্সীগঞ্জের শ্রীনগর, রাজধানীর বংশাল ও ওয়ারীতে ওয়্যার হাউসে রাখত। পরবর্তীতে সুবিধাজনক সময়ে এসব অবৈধ মাদক বিপণন করত। ক্ষেত্রবিশেষে ট্রাক ও কন্টেইনার থেকে সরাসরি ক্রেতাদের কাছে সরবরাহ করা হতো।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিপুল পরিমান বিদেশি মদ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / জামান
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত