ক্লিনিক মালিকের বিরুদ্ধে নার্সকে নির্যাতনের অভিযোগ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে সদর উপজেলার সাধুহাটি রাবেয়া জেনারেল হাসপাতালের মালিক সোহরাব হোসেনের বিরুদ্ধে। তিনি ওই গ্রামের হাজী ওমর আলীর ছেলে। এ ঘটনায় রোববার (২৪ জুলাই) কয়েক দফায় ক্লিনিকটিতে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দিয়েছে সিভিল সার্জনের কার্যালয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বিষয়টি নিয়ে অভিযান পরিচালনা করেছে বলে জানা গেছে। নির্যাতনের শিকার ভুক্তভোগী নারী হরিণাকুণ্ডু হাসপাতালে চিকিৎসাধীন।
ওই নারী বলেন, সোহরাব হোসেন ওই ক্লিনিকের মালিক। তিনি নিজেই সেখানে অপারেশনসহ সব চিকিৎসা দেন। প্রায় এক বছর আগে আমি সেখানে চাকরি নেই। প্রথম থেকেই আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এভাবে প্রায় ৬ মাস চলার পর আমি তাকে বিয়ের কথা বলি। তখন সে আমাকে মারধর করে। প্রতিনিয়ত আমাকে মারধর করত সে। ঘটনার দিন আমাকে মারধর করে আমার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়। ৬ মাস পরপর নার্সদের তাড়িয়ে দিয়ে নতুন নার্স নিয়োগ দেয় সোহরাব হোসেন। তাদের সবার সাথেই প্রতারণা করে শারীরিক সম্পর্ক করে সে। আমি এই প্রতারকের বিচার চাই।
তবে এসব অভিযোগ অস্বীকার করে সোহরাব হোসেন বলেন, মেয়েটি আত্মহত্যা করতে গিয়েছিল। তাই আমি তাকে ফেরাতে দুটি চড় মেরেছি।
এদিকে স্থানীয়দের সাথে কথা বলে এই যুবতীর অভিযোগের সত্যতা পাওয়া যায়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবক জানান, কিছুদিন পর নতুন নতুন নার্স নিয়োগ দিয়ে তাদের সাথে প্রতারণা করে ক্লিনিক মালিক সোহরাব। এর প্রতিবাদ করলে তাদের ওপর নির্যাতন চালানো হয়। এ নিয়ে প্রায়ই প্রতিষ্ঠানটিতে বিচার-সালিশ হয়। তবে সে টাকার বিনিময়ে সবাইকে ম্যানেজ করে নেয়। ক্লিনিকটি নারী নির্যাতনের কারখানায় পরিণত হয়েছে বলেও এই যুবক জানান।
সাধুহাটি ইউপি চেয়ারম্যান কাজী নাজির আহমেদ বলেন, ওই ক্লিনিকে প্রায়ই বিভিন্ন সমস্যা হয়। আর আমাদের পড়তে হয় ঝামেলায়। ঘটনাটি জানার পর আমি সেখানে গিয়েছিলাম। ওই নার্স আমার কাছেও এ বিষয়ে অভিযোগ করেছে।
এদিকে রোববার এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্লিনিকটিতে কয়েক দফা অভিযান চালায় জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিনিধি দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বন্ধ করে দেয়া হয় প্রতিষ্ঠানটি।
সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ বলেন, এলাকার লোকজনের অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টির খোঁজ নিতে বলেছি। অভিযুক্ত সোহরাব হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ আগেও পেয়েছি।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিথিলা ইসলাম জানান, আমাদের একজন চিকিৎসক আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সহযোগিতায় ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করেছেন। সেটি বন্ধ করে দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কাগজপত্র নিয়ে আমার কার্যালয়ে দেখা করতে এর মালিককে বলা হয়েছে। বৈধ কোনো কাগজপত্র না থাকলে এটি স্থায়ীভাবে বন্ধ করে দিতে কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
এমএসএম / জামান
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত