সোনারগাঁওয়ে পোল্ট্রি ব্যবসায়ীকে ছিনতাইকারীর ছুরিকাঘাত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মো. সজিব (১৮) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। গতকাল রোববার (২৪ জুলাই) রাতে উপজেলার বারদীর মছলন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ব্যবসায়ীর কাছ থেকে একটি স্বর্ণের চেইন, মোবাইল ফোনসেট ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। মো. সজিবকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত ব্যবসায়ীর পিতা মো. মোখলেছুর রহমান বাদী হয়ে সোমবার দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের মোখলেছুর রহমানের বড় ছেলে মো. সজিব তার বাড়ির পাশেই ছোট একটি পোল্ট্রি ফার্ম দিয়ে পোলট্রি ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রতিদিনের ন্যায় রোববার রাত সাড়ে ১০টার দিকে সজিব তার পোল্ট্রি ফার্ম দেখাশোনা করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় ওই এলাকারই জামানের ছেলে বখাটে মোরসালিন ও আলামিনসহ ৬-৭ জনের একটি দল মুখে কালো কাপড় বেঁধে রাস্তায় ব্র্রিজের ওপর সজিবের পথরোধ করে। পরে তারা সজিবের কাছে যা কিছু আছে তা ছিনতাইয়ের চেষ্টা করে। সজিব ছিনতাইয়ে বাধা দিলে ছিনতাইকারীরা সজিবের শার্টের কলার ধরে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও ডান হাতের কব্জিতে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় ছিনতাইকারীরা সজিবের সাথে থাকা ১০ আনার একটি স্বর্ণের চেইন, একটি রেডমি নোট ১০ মডেলের মোবাইল সেট এবং নগদ ৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। সজিব চিৎকার করলে ছিনতাইকারীরা সজিবকে উপর্যুপরি কিল-ঘুষি ও লাথি মেরে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও স্বজনরা আহত অবস্থায় সজিবকে উদ্ধার করে রোববার রাতেই সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এলাকাবাসী ও সজিবের পরিবারের সদস্যরা জানান, মোরসালিন, আলামিনসহ সবাই এলাকায় মাদক বিক্রি, সেবন, চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত। সম্প্রতি আলামিন পার্শ্ববর্তী দলরদী গ্রামে ডাকাতি করার সময় জনগণের হাতে আটক হয় এবং জেল খেটে। জামিনে বের হয়ে আবারো তারা নানা অপকর্মে জড়িয়ে পড়ে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত