হরিণাকুণ্ডুতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অস্ত্রসহ আবু সাঈদ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২৫ জুলাই) দুপুরে শহরের পার্বতীপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিপিসি-২, র্যাব-৬ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, ওই এলাকায় মাদকের কারবার চলছে- এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ম্যাগাজিন, দুটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড ও ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। সে একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে জেলার কয়েকটি থানায় হত্যা, নাশকতা, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্র আইনের ৮টি মামলা রয়েছে। তাকে হরিণাকুণ্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র আইনের মামলায় ওই ব্যক্তিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত