ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ভোটে হেরে অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ প্রকাশ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৭-২০২২ বিকাল ৫:৬

নওগাঁর মান্দায় পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির ভোটে হেরে এক সদস্য অধ্যক্ষ কায়মুল হক মণ্ডলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রকাশ করেছেন। অভিযোগকারী উপজেলার তেঁতুলিয়া ইউপির সাবাই গ্রামের মৃত জনৈক তছের আলীর ছেলে রেজাউল করিম। তিনি গত ১৫ জুন অত্র কলেজের ছাত্র অভিভাবক সদস্য পদে ভোট করে হেরে যান। সেই ক্ষোভ থেকে রেজাউল করিম অধ্যক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ করেন।

অধ্যক্ষ কায়মুল হক জানান, গত ১৫ জুন অত্র কলেজের গর্ভনিং বডির নির্বাচন হয়। সে নির্বাচনে ছাত্র অভিভাবক পদে ৫ জন, শিক্ষক প্রতিনিধি ৩ জন এবং প্রতিষ্ঠাতা প্রতিনিধি ১ জন অংশগ্রহণ করেন। ছাত্র অভিভাবক ৫ জনের মধ্যে ৩ জন নির্বাচিত হন। ৫ জনের মধ্যে রেজাউল করিম হেরে যান। হেরে যাওয়ার পর থেকে তিনি আমার ও কলেজের মান ক্ষুণ্ন করতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করে সংবাদ প্রকাশ করিয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, চেক জালিয়াতি ও ভাউচার তৈরি করে ১ কোটি ৭১ লাখ টাকা আত্মসাৎ করার কথা বলা হয়েছে । এছাড়াও তৎকালীন কলেজের গভর্নিং বডির সভাপতি কাঞ্চন কুমার প্রামাণিককে না জানিয়ে সঞ্চয় ডিপোজিট থেকে টাকা উত্তোলনসহ দুটি চেকের মাধ্যমে তিন লাখ টাকা উত্তোলন এবং নিয়োগ বাণিজ্যের কথা উল্লেখ করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, মিথ্যা তথ্যের জোগানদাতা আমার কলেজের সাচিবিক বিদ্যার প্রভাষক এসএম এ খায়ের। তিনি সাচিবিক বিদ্যার জাল সনদ দিয়ে চাকরি করে যাচ্ছেন। মিনিস্ট্রি অডিটে তার সনদ জাল প্রমাণিত হওয়ার পর থেকে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে দাবানোর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে আমি বিব্রত ও শঙ্কিত নই।

সংবাদ প্রকাশের পর অধ্যক্ষ বলেন, দুর্নীতি প্রমাণ করতে পারলে শাস্তি মেনে নেব। ভুল তথ্য নিয়ে সংবাদ প্রকাশ না করার  জন্য বিরত থাকার আহ্বান জানান তিনি।

এ ব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পানিয়াল কলেজ গভর্নিং বডির সভাপতি আবু বাক্কার সিদ্দিক বলেন, অনিয়ম-দুর্নীতির বিষয়ে কিছু জানি না এবং এ সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ পাইনি।

এমএসএম / জামান

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ