মান্দায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
নওগাঁর মান্দার তেঁতুলিয়া ইউপির চেয়ারম্যান মখলেছুর রহমান কামরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মান্দা উপজেলা প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছেন। চেয়ারম্যান ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক এসএম গোলাম আজম করেন এ সংবাদ সম্মেলন করেন। এ সময় চেয়ারম্যান ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সোমবার (২৫ জুলাই) বিকেলে মান্দা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন উপজেলা চেয়ারম্যান ফোরামের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে মান্দা উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি ও ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, মামলার বাদী পানিয়াল গ্রামের বিদ্যুৎ হোসেন এলাকার চিহ্নিত একজন মাদকসেবী। গত ১০ জুলাই কোরবানির ঈদের দিন সাবাই বাজার থেকে মদ্যপ অবস্থায় বিদ্যুৎ হোসেনকে গ্রামপুলিশ দিয়ে পরিষদে ডেকে আনা হয়।
চেয়ারম্যান সুমন আরো বলেন, পরিষদে চেয়ারম্যান কামরুলসহ কয়েকজন সদস্যেকে দেখে গ্রামপুলিশের হাত থেকে ছিটকে পালানোর চেষ্টা করেন বিদ্যুৎ। এ সময় দৌড়ে পালাতে গিয়ে পরিষদের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে তার ডান হাত ভেঙে যায়। তার বিরুদ্ধে মাদক সেবনেরও একাধিক মামলা রয়েছে।
কাঁশোপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম বলেন, এলাকার চিহ্নিত একজন মাদকসেবীকে শাসন করতে গিয়ে মিথ্যা মামলার শিকার হয়েছেন চেয়ারম্যান কামরুল। ষড়যন্ত্রমুলক এ মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
এ সময় মান্দা উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক গোলাম আজম, ক্যাশিয়ার আবদুল মতিন মণ্ডল, পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল, গণেশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, মৈনম ইউনিয়নের চেয়ারম্যান আনিছার রহমান, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে ভুক্তভোগী বিদ্যুৎ হোসেন বলেন, পারিবারিক বিষয় নিয়ে পরিষদের গ্রামআদালতে প্রতিপক্ষের বিরুদ্ধে আমি মামলা করেছিলাম। মামলার ফির কথা বলে উভয়পক্ষের কাছ থেকে ৫ হাজার টাকা নেন চেয়ারম্যানের লোকজন। এ কথা প্রকাশ করে দেয়ায় চেয়ারম্যান কামরুল আমার ওপর চরম ক্ষিপ্ত হন। এর জের ধরে কোরবানির ঈদের দিন পরিষদে ধরে এনে রড দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙে দেয়া হয়। ঘটনায় চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে আমি আদালতে মামলা করেছি।
উল্লেখ্য, গত ১০ জুলাই সাবাই বাজারের একটি চায়ের দোকান থেকে পানিয়াল গ্রামের বিদ্যুৎ হোসেনকে পরিষদে ধরে আনা হয়। এ সময় তাকে রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগ এনে তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন বিদ্যুৎ। আদালত মামলাটি মান্দা থানার ওসিকে রেকর্ডভুক্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে