ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জে রানা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ৪:২৪
গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নে যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টায় কাঠি বাজার এলাকায় হাজার হাজার মানুষ সমবেত হয়ে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
 
এ সময় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।
 
উল্লেখ্য, গত ২৪ জুলাই রোববার সন্ধ্যায় পূর্বশত্রুতা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতী গ্ৰামের রাস্তার পাশের পানিতে ফেলে রানা মোল্লা (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। রানা মোল্লা কাঠি মধ্যপাড়া গ্ৰামের বাদল মোল্লার ছেলে।
 
ঘটনার দিন রানা মোল্লার সাথে থাকা দুই বন্ধু রুবেল শেখ ও রতন মোল্লা সাংবাদিকদের জানান, রানা মোল্লাসহ তারা মোটরসাইকেলে করে সিলনা বাজার থেকে মিষ্টি খেয়ে বাড়িতে ফিরছিলেন। তেলিগাতী এলাকায় এলে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি আমাদের ঘিরে ফেলে এবং রানা মোল্লাকে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে দুই বন্ধু ও এলাকার লোকজন রানা মোল্লাকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমএসএম / জামান

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ