ফরিদপুরে সড়ক সংস্কারের দুই মাস পর আবারো ধস
ফরিদপুরের নগরকান্দায় সেতু সংলগ্ন সংযোগ সড়ক আবারো ধসে গেছে। নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা এলাকায় সংস্কারের প্রায় দুই মাসের মাথায় সেখানকার ৭০ মিটার সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। এক রকম ঝুঁকি নিয়েই চলাচল করছে বাস, ট্রাক, মাহিন্দ্রসহ বিভিন্ন ধরনের যানবাহন।
অনুসন্ধানে জানা যায়, সেতুটির অবস্থান তালমা-জয় বাংলা আঞ্চলিক সড়কে। এটি ঢাকা-বরিশাল মহাসড়কের তালমার মোড় থেকে নগরকান্দা উপজেলা সদর হয়ে জয় বাংলার মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে মিশেছে। এ সড়ক দিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় যাতায়াত করা যায়, যার প্রস্থ ১৮ মিটার।
সরেজমিনে গেলে স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের জুলাই মাসে শশা সেতুর পূর্ব পাশে সড়কের বড় একটি অংশ দেবে যায়। সড়ক বিভাগ ওই সময় দায়সারা সংস্কার করে সড়কটি চালু রাখে। এরপর সড়কের ওই অংশ আবার ধসে যায় গত ফেব্রুয়ারিতে।মে মাসে ইটের সুরকি ও মাটি দিয়ে সড়কের ওই অংশটুকু সংস্কার করা হয়। সেতুর পাড়ে ৫০ মিটার অংশে সিমেন্টের ব্লক দিয়ে পাড় বাঁধা হয়।
চলতি মাসের প্রথম সপ্তাহে আবারও সড়কের পূর্ব পাশে দৈর্ঘ্যে ৭০ মিটার ও প্রস্থে ৮ মিটার দেবে যায়। এতে যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। উপজেলা সদরের বাসিন্দা লিয়াকত হোসেন জানান, ফরিদপুরসহ বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য সড়কটি ব্যবহার করতে হয়। শশা এলাকায় সেতু পার হওয়ার সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। আমরা বিপদের মধ্যে রয়েছি।
পথে প্রতিদিন চলাচলকারী নগরকান্দার বাউতিপাড়া গ্রামের বাসিন্দা উহাব হোসেন জানান, রাস্তার এ অংশটুকু নিয়ে আমাদের ভোগান্তির অন্ত নেই। গত বছর থেকে এ পর্যন্ত তিনবার ভেঙেছে। সংস্কার করার কিছুদিন পর আবার একই বেহাল অবস্থা হয়।সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী লস্করদিয়া গ্রামের বাসিন্দা শারমিন জানান, এ রাস্তা দিয়ে বাসে করে কলেজে যাই। অনেক সময় এখানে যানজট লেগে যায়। এই জায়গা আমাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ফরিদপুর থেকে পাশের গোপালগঞ্জের মুকসুদপুর পর্যন্ত চলাচলকারী বাসের চালক একরাম হোসেন জানান, সেতুর ওই স্থানে সড়কের আট মিটারের বেশি ধসে গেছে। সড়ক সরু হওয়ায় গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। অনেক সময় অটোরিকশা পার হওয়ার জন্য বাস বা ট্রাক দাঁড়িয়ে থাকতে হয়। এতে সময় লাগে বেশি।
এ বিষয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, শশা সেতুসংলগ্ন সড়কের পাশ সংস্কারের পরও ধসে যাচ্ছে। সড়ক বিভাগ সংস্কার করলেও তা স্থায়ী হয় না। ফলে দুর্ভোগ যাচ্ছে না।
এ বিষয়ে ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান জানান, শশা সেতুর পাশে খাল খনন ও গত বছরের অতিবৃষ্টির কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। ওই রাস্তায় সাময়িক সংস্কার কাজ করা হয়েছিল। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর