রক্তমাখা শরীর ও শাড়িতে বৃদ্ধার মৃত্যু নিয়ে রহস্য
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে রহিমান বেগম (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত বাহার শাহের স্ত্রী। ২৪ জুলাই রাত দুইটার দিকে তিনি মারা যান। প্রতিবেশি, গ্রাম পুলিশের সদস্য ও মরদেহের দাফন কাফন ও গোসলের সাথে জড়িতরা মৃত্যুটি রহস্যজনক বলে দাবি করেছেন। তাদের দাবি, মরদেহের শরীর ছিল রক্তমাখা এবং তার পরনের শাড়িটিও ছিল রক্তে ভেজা। তার মুখ ও কপালে আঘাতের চিহৃ ছিল। ২৫ জুলাই সকালে ১১টার দিকে তড়িঘড়ি করে মৃত ওই নারীর দাফন কাফন করা হয়।
মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে এই প্রতিনিধির কথা হলে তারা এমন তথ্য জানান।
আনজেরা খাতুন নামে এক প্রতিবেশি বলেন, খবর শুনে আমি সকালে লাশ দেখতে যায়। তার মুখের দুই পাশে ও কপালে আচড়ানো এবং আঘাতের চিহৃ ছিল। তার পুরো মুখ রক্তমাখা ছিল। পরনের শাড়িটিও ছিল রক্তে ভেজা।
মরদেহের গোসল করিয়েছিলেন সুফিয়া বেগম নামে প্রতিবেশি এক নারী। তিনি জানান, লাশের মুখে একটা ক্ষত ছিল। সেখান দিয়ে রক্ত বের হচ্ছিল। কপালে নখের আচড়ের মতো একটা দাগও ছিল। শাড়িটিও ছিল রক্তে ভেজা। এমন দাবি প্রতিবেশি আসমা খাতুন, মোহাম্মদ মন্ডলসহ অনেকের। তাদের ধারণা ছেলের বইয়ের সাথে বনিবনা না হওয়ায় রাতে ঝগড়া বিবাদের এক পর্যায়ে কোনো কিছুর আগাতে তার মৃত্যু হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে ওই নারীর ছেলে আবু বকর শাহ ও তার স্ত্রী শাহেরা বেগম বলেন, তার মা‘র অনেক বয়স হয়েছিল। রাতের কোনো এক সময় তিনি মারা গেছেন। মুখে র্েক্তর দাগ সম্পর্কে জানতে চাইলে তারা দাবি করেন, খাট থেকে পড়ে গিয়ে আঘাতের কারণে রক্তমাখা ছিল।
ওই এলাকার গ্রাম পুলিশের সদস্য মোকাদ্দেস হোসেন ও নিত্য দাশ বলেন, ইউনিয়ন পরিষদের মৃত্যু রেজিষ্ট্রারে নাম তুলতে আমরা সেখানে গিয়েছিলাম। মরদেহের মুখের দুই পাশে গর্তের মতো ছিল। সেখান দিয়ে রক্ত বের হচ্ছিল। এ ছাড়া কপালেও দাগ ছিল। বিষয়টি আমরা তাৎক্ষণিক স্থানীয় পুলিশ ক্যাম্পের এ এস আই মোঃ আবু হানিফকে জানিয়েছিলাম। এ বিষয়ে ওই এ এস আই বলেন, একটা মানুষ মারা গেছে এ বিষয়ে তারা আমাকে জানিয়েছিল। তবে মরদেহের শরীরে আঘাতের চিহৃ ছিল এমন কিছু আমাকে বলেনি। এবং এ বিষয়ে পরিবারের কেউ কোনো অভিযোগও করেনি।
ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার বলেন, ওই নারী মারা যাওয়ার খবর আমাকে কেউ বলেনি। তবে এখন তাকে মেরে ফেলা হয়েছে বলে লোকমুখে শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত করতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।
পুলিশের গোয়েন্দা শাখার এক সদস্য জানান, তাকে মেরে ফেলা হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসছে। আমরা বিষয়টি তদন্ত করছি। প্রাথমিকভাবে এই মৃত্যু নিয়ে রহস্য আছে বলে মনে হচ্ছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে এর তদন্ত করছি।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ