ফরিদপুরের চরভদ্রাসনে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল
সরকার সয়াবিন তেলের কমানো নতুন দাম নির্ধারন করে দিলেও ফরিদপুরের চরভদ্রাসন বাজারে এখনো পূর্বের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল।
বিশ্ববাজারে তেলের দাম কমায় সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করেছে। নতুন দাম অনুযায়ী, ২ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৩৭০ টাকা এবং ৫ লিটার বোতলের দাম করা হয় ৯১০ টাকা।
গত ১৭ জুলাই বোতলজাত সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করে সরকার, যা ১৮ জুলাই থেকে কার্যকর করার কথা বলা হয়েছিল।
কিন্তু বাস্তবে চরভদ্রাসন বাজারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সরকার তেলের কমানো নতুন দাম নির্ধারন করে দিলেও ব্যবসায়ীরা এখনো বাজারে পূর্বের বেশি দামেই সয়াবিন তেল বিক্রি করে চলেছে।
তবে বৃহস্পতিবার (২১ জুলাই) থেকেই বাজারে নতুন দামের তেল বিক্রির ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। কিন্তু ছয় দিন পার হয়ে গেলেও নতুন দামে সয়াবিন তেল বাজারে খুব একটা মিলছে না।
বুধবার (২৭ জুলাই) সরজমিনে চরভদ্রাসন সদর বাজার ঘুরে দেখা যায়, ১ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯৫ টাকা এবং প্লাস্টিকের ১ লিটার সোয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯০ টাকা করে।
বাজারে আসা ক্রেতারা জানান, সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গেই দোকানিরা বাজারে তেলের দাম বাড়িয়ে দেয়। কিন্তু এখন সরকার তেলের দাম কমানোর ঘোষণার পরেও ব্যবসায়ীরা নানা অজুহাতে বাজারে এখনও পূর্বের দামেই সয়াবিন তেল বিক্রি করে চলেছে।
ফরিদপুর জেলা (ক্যাব) এর সভাপতি শেখ ফয়েজ আহম্মেদ জানান, সরকার যেখানে তেলের দাম কমিয়ে পুনঃনির্ধারণ করে দিয়েছে। সেখানে বাজারের কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের ব্যাক্তিস্বার্থে বেশি দামে তেল বিক্রি করাটা খু্বই দুঃখজনক।
এ বিষয়ে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা জানান, বিষয়টি আমি দেখতেছি এবং প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied