ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৮-৭-২০২২ বিকাল ৬:১

বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল টিটিসিসহ উপজেলা পর্যায়ে নির্মিত ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটির (টিটিসি) উদ্বোধন ঘোষনা করেন। এতে অন্যান্য জেলার ন্যায় মুন্সীগঞ্জ জেলাও ভিডিও কনফারেন্সে যুক্ত হয়।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুারো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভার্চুয়ালি সভায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-৩ (গজারিয়া-মুন্সীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাড. মৃণাল কান্তি দাস, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. মহিউদ্দিন, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্নেহাশিষ দাস, সহকারী কমিশনার হাসিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসউজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল জুনাইদ, গণপূর্ত  প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খায়রুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান হিরা।

আরো উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. অজয় কুমার চক্রবর্তী,  প্রেসক্লাবের সভাপতি অ্যাড. শহিদ-ই হাসান তুহিন, দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাড. শামসুন নাহার শিল্পীসহ সরকারি সতল দপ্তরের কর্মকর্তাগণ।

 

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা