সোনারগাঁওয়ে যুবককে নির্যাতন, পুলিশের সোর্সের ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসে এক যুবককে পিটিয়ে ভাইরাল হওয়া সেই ডাকাত শাহআলমকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) তাকে গ্রেফতারের পর পুলিশ ডাকাতির মামলায় আদালতে পাঠিয়েছে। শুক্রবার রাতে ফেসবুকে যুবককে নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই ডাকাতের দ্বন্দ্বে এ ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিও ফেসবুকে আসার আগেই তাকে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে গ্রেফতার করা হয়। তবে ভিডিওতে শাহআলমকে পুলিশের সোর্স দাবি করা হলেও ওসি তা অস্বীকার করেন। ভাইরাল হওয়া শাহআলম চিনিস গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
জানা যায়, শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, শাহআলম নামে এক যুবক মিউজিক বাজিয়ে নাচতে নাচতে মধ্যযুগীয় কায়দায় আরেক যুবককে বেদম লাঠিপেটা করে নির্যাতন করছে। শাহআলম নামে যুবকটি নাচতে নাচতে কিছুক্ষণ পরপর তাকে একটি প্লাস্টিকের সবুজ রংয়ের পাইপ দিয়ে এলোপাতাড়িভাবে লাঠিপেটা করছে। পেটানোর সময় যুবকটি হাউমাউ করে চিৎকার করলেও সে একের পর এক আঘাত করে যাচ্ছে। এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাকে গ্রেফতারের দাবি তোলা হয়।
সূত্র জানায়, শাহআলম নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ মাদক ও সন্ত্রাসী কাজে লিপ্ত রয়েছে। সাধারণ মানুষকে জিম্মি করে মারধর করে অর্থ আদায় করাই তার পেশা। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। সে পুলিশের সোর্স পরিচয় দেয়ায় কেউ কিছু বলতে সাহস পায়নি। অবশেষে ভিডিওটি ভাইরাল হয়।
সূত্র আরো জানায়, শাহআলমের বাড়ি মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামে। সে মোগরাপাড়া চৌরাস্তার চিনিস গ্রামে তার বোনের বাড়িতে বসবাস করে। শাহআলমের নির্যাতিনের শিকার যুবক ডাকাত সাদ্দামের সহযোগী বলে একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শাহআলমের ভিডিওটি ভাইরাল হওয়ার আগেই তাকে গ্রেফতার করা হয়েছে। ভোরে তাকে গ্রেফতার করে দুপুর ১২টার দিকে আদালতে পাঠানো হয়। এ ভিডিও ফেসবুকে শুক্রবার রাতে পাওয়া যায়।
তিনি আরো জানান, দুই ডাকাতের দ্বন্দ্বে এ ভিডিও ভাইরাল করা হয়। নির্যাতিত যুবক ডাকাত সাদ্দামের সহযোগী। লেনদেন নিয়ে দ্বন্দ্বে ওই যুবককে পেটানো হয়।
ওসি জানান, শাহআলমের সাথে পুলিশের কোনো সম্পর্ক নেই। পুলিশের নাম ব্যবহার করে অবৈধভাবে অর্থ আদায়, ডাকাতি ও মাদক ব্যবসা করত সে। সে মূলত একজন ডাকাত। সেজন্য তাকে শুক্রবার গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
Link Copied