ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় গণঅধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ৩০-৭-২০২২ দুপুর ৩:১০

আশুলিয়ায় গণঅধিকার পরিষদের ঈদ পুনর্মিলন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকায় ঢাকা জেলা গণঅধিকার পরিষদের মনোমুগ্ধকর এ ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক রাজপথের লড়াকু সৈনিক সাভার-আশুলিয়ার উদীয়মান তরুণ নেতৃত্ব অ্যাডভোকেট শেখ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান।

শত শত নেতাকর্মী ও এলাকাবাসীর সমন্বয়ে উক্ত সভায় বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যে ছিল- দ্রুততম সময়ে ঢাকা জেলার সকল উপজেলা কমিটি গঠন করা, ঢাকা জেলা যুব শ্রমিক ও ছাত্র অধিকারের নেতাকর্মীদের সাথে সমন্বয় সাধন এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদে বেশি বেশি জনসম্পৃক্ততা গড়ে তোলা।

ঢাকা জেলা গণঅধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী সভায় আরো উপস্থিত ছিলেন- মো. বিনিয়ামিন মোল্লা, সভাপতি ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি, আব্দুর রহমান, সভাপতি শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি, নাসিরুদ্দিন পল্লব, সদস্য সচিব গণঅধিকার পরিষদ ঢাকা জেলা।

আরো উপস্থিত ছিলেন-  কামাল হোসেন যুবনেতা, রাসেল আহমেদ  ছাত্রনেতা, অনিক মাহমুদ সবুজ শ্রমিক নেতা, রাসেল শ্রমিক নেতা,ঢাকা জেলা শ্রমিকের সদস্য সচিব সবুজ মিয়া ,ঢাকা জেলা ছাত্রের সভাপতি  জুবায়ের হোসেন, আশুলিয়া থানা ছাত্রের সভাপতি ফরহাদ হোসাইন, আশুলিয়া থানা যুবর আহ্বায়ক ওমর ফারুক, সাভার থানা যুবর সদস্য সচিব মাহিন হাওলাদার বশির, ধামরাই থানার যুব অধিকারের আহ্বায়ক গাজী রুবেল রানাসহ  ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান