মুন্সীগঞ্জে গুণীজন সম্মাননা ও কবিতা পাঠ অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে নানা আয়োজনে গুণীজন সম্মাননা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। জেলা সাহিত্য পরিষদের আয়োজনে গতকাল শনিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় সরকারি গণগ্রন্থাগারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি ও সাংবাদিক গোলাম আশরাফ খান উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মেহেদি হাসান শাৎবাৎ ও সাংবাদিক জিতু রায়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরেগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, শিশু সাহিত্যিক মো. সিরাজুল ইসলাম, কবি ও সাহিত্য সম্পাদক যাকির সাইদ, সহযোগী হরেগঙ্গা কলেজের সহকারি অধ্যাপক নাসিরুদ্দিন তুসী।
সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি জদবন্ধু হালদার, এপেক্স ক্লাব খব ধলেশ্বরীর সভাপতি মোহাম্মদ হোসেন লিটন, সমাজসেবক আসলাম সরকার।
সংক্ষিপ্ত বক্তব্যের পর বিভিন্ন ইভেন্টে অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। এদের মধ্যে মালেক মাহমুদ, মোহাম্মদ সেলিম, জাহাঙ্গীর আলম ঢালী, অনু ইসলাম, রফিকুজ্জামান রনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে কবিতা পাঠ করেন- কবি তাহের মাহমুদ, অয়ন সাইদ, সামশুল হুদা হিটুসহ অন্যরা।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied