ফরিদপুরে মোবাইল নিয়ে তর্কের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন
ফরিদপুরে বন্ধুদের সাথে বেড়াতে এসে মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির জের ধরে বন্ধুর হাতে খুন হয়েছে আরেক বন্ধু। শনিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে সদর উপজেলার কাচারীটেকের মোহাম্মদপুর বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতের নাম মো. আকাশ (২৫)। তার বাড়ি ময়মনসিংহ বলে পুলিশ জানায়। তবে তিনি সাভারের নবীনগর এলাকায় থাকতেন। তাকে ছুরিকাঘাতে হত্যায় অভিযুক্ত ফিরোজ (২৫) ফরিদপুর জেলার সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. হযরত আলীর ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী গোয়ালন্দের খানপাড়ার সুলতান খানের ছেলে শিমুল খান (২৫) জানান, আকাশ, ফিরোজ ও তিনি পরস্পর তিন বন্ধু। তারা সাভারের নবীনগরে কাজ করেন। শনিবার রাতে ফিরোজের আমন্ত্রণে আকাশ ও তিনি কাচারিরটেকে বেড়াতে আসেন। রাত ১০টার দিকে একটি মোবাইল ফোন নিয়ে আকাশের সাথে ফিরোজের কথা কাটাকাটির একপর্যায়ে ফিরোজ আকাশকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর আকাশকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার এসআই সুজন বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই আকাশ মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিমুলকে আটক করা হয়েছে। নিহত আকাশের কানের পেছন থেকে গলা পর্যন্ত একটা মাত্র কোপের আঘাত পাওয়া গেছে বলে তিনি জানান। নিহতের লাশ রাতে হাসপাতালের মর্গে রাখা হয়। শিমুল খান বর্তমানে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied