ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে বৃক্ষমেলার উদ্বোধন


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ৩:৪২
বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বৃক্ষরোপণ উদ্বোধনে এবারের প্রতিপাদ্য বিষয় ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মেই টেকসই বাংলাদেশ’। আজ রোববার (৩১ জুলাই) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি ভবন প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য (মুন্সীগঞ্জ -৩) অ্যাড.মৃণাল কান্তি দাস এমপি। 
 
বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয়া, বিভাগীয় বন কর্মকর্তা সাইফুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খুরশিদ আলম উপস্থিত ছিলেন। 
 
অনুষ্ঠানে বৃক্ষরোপণ বৃদ্ধির পরামর্শ এবং বৃক্ষরোপণ অভিযান সম্পর্কে বিভিন্ন মতামত তুলে ধরে আলোচনা করেন বক্তারা। 
 
আলোচনা সভা শেষে সামাজিক বনায়ন ও গাছ বিক্রয়ের লভ্যাংশের চেক উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। পরে বৃক্ষরোপণ মেলা পরিদর্শন করেন অতিথিবৃন্দ। 
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (নেজারত) তৌহিদুল বারি, পৌর প্যানেল মেয়র সোহেল রানা রানু, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিন, কৃষক লীগের সভাপতি মহসিন চৌধুরী মাখন, মুন্সীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা (বন বিভাগ) আবু তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীগণ। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা