সোনারগাঁওয়ে শিশু হুমায়রা হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি এলাকার হুমায়রা আক্তার (৮) নামের এক শিশু শিক্ষার্থী হত্যকাণ্ডের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত দুই আসামি হলেন সেলিম ওরফে উদয় ও শুক্কুর আলী।সোমবার সকালে মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম। সোমবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
গত ২৯ জুলাই শুক্রবার নিহতের মা সেতেরা বেগম বাদী হয়ে এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ ৫-৬জন অজ্ঞাত আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে বৃহস্পতিবার গ্রেফতারকৃত ওই শিশুর ভাবি বৈশাখী আক্তার ও বৈশাখীর মা মনোয়ারা বেগমকে মামলা দায়েরের পর আদালতে পাঠিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী হুমায়রা আক্তার গত ২৬ জুলাই মঙ্গলবার সকাল ১১ টা থেকে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজ করে সন্ধান না পেয়ে তার বাবা ওইদিন সন্ধ্যায় সোনারগাঁও থানায় সাধারণ ডায়রি করেন। গত ২৮ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় একটি কাঠ বাগানে মাটি চাপা দেওয়া অবস্থায় একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়রার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied