সোনারগাঁওয়ে যুবকের ভাসমান লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাইফুল ইসলাম রাব্বানী (৩৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে সোনারগাঁও পৌরসভার খাসনগর দীঘিরপাড় উত্তরপাড়া এলাকায় দীঘিতে ভাসমান অবস্থায় তার লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করে।
নিহত রাব্বানী চট্টগ্রামের সন্দীপ উপজেলার সন্তোষপুর এলাকার আ. মান্নানের ছেলে। তিনি গত ৩ বছর যাবৎ স্ত্রী ও দুই পুত্রসন্তান নিয়ে সোনারগাঁও পৌরসভার খাসনগর দীঘিরপাড় এলাকার রতন মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। লাশটি উদ্ধারের পর তার গলায় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টারের একটি কার্ড পাওয়া গেছে।
নিহতের স্ত্রী আঁখি নূর আক্তার জানান, গত মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে পিয়াল নামে এক যুবক তার স্বামীকে ফোন করে ডেকে নেয়। যাওয়ার সময় তার স্বামী তাকে বলে যায়, কোনো সমস্যা হতে পারে। যদি সমস্যা হয় তাহলে মোবাইলে ফোন করবে। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। তবে তার স্বামী রাব্বানী পিয়ালসহ কয়েকজনের সাথে মাদক ব্যবসায় জড়িত ছিল। সে একটি পত্রিকার নাম করে দীঘির উত্তর পাড়ে বেইস-এর পেছনে মৃত সাইদুর রহমানের একটি বাগান বাড়িতে বসে কয়েকজনের সাথে মিলে মাদক বিক্রি ও সেবন করত।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড