মুন্সিগঞ্জে নবাগত সহকারি কমিশনার (ভূমি) হাছিবুর রহমানের যোগদান
মুন্সিগঞ্জ সদর উপজেলায় নবাগত সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ৪ আগস্ট ( বৃহস্পতিবার) মো. হাছিবুর রহমান যোগদান করেছেন। তিনি বিসিএস ক্যাডারের ৩৭ তম ব্যাচের একজন কর্মকর্তা। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজি বিভাগে অনার্স মাস্টার্র সম্পন্নকারী ৩৭তম বিসিএস ক্যাডারের এই অফিসার ২০২১ সালের পহেলা জুন মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার পদে যোগদান করেন। পরবর্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার গোপনীয় , নেজারত ডেপুটি কালেক্টর এর মতো গুরুত্বপূর্ণ পদে ভরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
সদরে এসিল্যান্ড হিসেবে যোগদানে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়াও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাগণ নবাগত এসিল্যান্ডকে ফুলেল শুভেচ্ছা জানান ও বরণ করে নেন।
মোবাইলে দেওয়া এক স্বাক্ষাৎকারে তিনি বলেন , এসিল্যান্ড হিসেবে মুন্সিগঞ্জ সদরই আমার প্রথম কর্মস্থল। আশা করছি সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারবো। গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য , সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুল ইসলাম মারুফ নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) হিসেবে বদলি হয়েছেন। মো. হাছিবুর রহমান তার স্থলাভিষিক্ত হলেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর