ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু আহত ৩


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ৫-৮-২০২২ বিকাল ৬:৪৮

সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেটকার নদীতে পরে শিশুসহ ২ জন নিহত ৩জন আহত৷ এলাকাবাসী ও পুলিশসূত্রে জানাযায়, ৫ আগষ্ট শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের সময় সিলেট-তামাবিল মহাসড়কের রাংপানি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি প্রাইভেট কার দূর্ঘটনায় কবলিত হয়৷ জানাযায়  সিলেট হতে ছেড়ে আসা প্রাইভেট কারটি জাফলং যাচ্ছিল ৷ পথিমধ্যে জৈন্তাপুর উপজেলার রাংপানি এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে ঢাকা-মেট্রো-গ-৩৫-৩১৯৭ কার গাড়ীটি রাংপানি নদীতে পড়ে যায় ৷ এ ঘটনায় বাবা-মেয়ে নিহত  হয়েছে এবং আরো ৩ জন আহত হয়েছেন ৷ নিহত শিশু নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের রুবেল মিয়ার মেয়ে রাহি আক্তার আদরী (৪১দিন) ৷ এবং নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের  আলা উদ্দিনের ছেলে রুবেল মিয়া (৩০)নিহত হোন, আহতরা হলেন, তার স্ত্রী কাজল (২৫), নরসিংদী সদর থানার ফোড়াদিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল (৩২) এবং আনিকা (৩০)৷ ঘটনার পর পর স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে ৷ কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে এবং আহতদের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সেখানে রুবেল মিয়া (৩০)নিহত হোন ৷ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ সহ পুলিশের একটি টিম ৷ ঘটনার পর হতে যান চলাচল স্বাভাবিক রয়েছে ৷ জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, দূর্ঘটনায় শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে, ৩ জন গুরুত্বর আহত হয়েছেন ৷ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি ৷ আহতদের সিলেট এমএজি ওসমানি হাসপাতালে প্রেরনের ব্যবন্থা করি ৷ গাড়ীটি উদ্ধারের জন্য হাইওয়ে পুলিশকে সংবাদদেই এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে ৷

এমএসএম / এমএসএম

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ