কোনাবাড়ীতে ১৫ মামলার আসামি ইয়াবাসহ আটক
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে আনন্দ দাস ওরফে সেলিম (৩৫) নামে ১৫ মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ। আনন্দ দাস টাঙ্গাইল জেলার মধুপুর থানার কুড়ীবাড়ী গ্রামের সূর্য চন্দ্র দাসের ছেলে।
তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর, কালিহাতী, সাটুরিয়া, মধুপুর, ভালুকা, মানিকগঞ্জ এবং কোনাবাড়ী মেট্রোপলিটন থানাসহ জেলার বিভিন্ন জেলায় হত্যা, মাদক, দাঙ্গাসহ মোট ১৫টি মামলা রয়েছে। শুক্রবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এশরারনগর হাউজিং সোসাইটির সামনে থেকে তাকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। দীর্ঘদিন ধরে কোনাবাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল আনন্দ দাস।
জিএমপির কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক, হত্যাসহ বিভিন্ন জেলায় ১৫টি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা
ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
Link Copied