নড়াগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগ
নড়াইলের নড়াগাতী থানার সরকারী রামনগর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলে জানা যায়। নিরাপত্তার স্বার্থে ওই শিক্ষিকা তার মাকে নিয়ে স্কুলে যান বলে জানান। প্রধান মো. রফিকুল ইসলাম বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রামের মৃত সাখায়েত হোসেন মিয়ার ছেলে।
সরেজমিন ওই স্কুলে গেলে ভুক্তভোগী শিক্ষিকার মা জানান, প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বিভিন্ন সময় আমার মেয়েকে বিয়ের প্রস্তাবসহ অশ্লীল কথাবার্তা বলে উত্তক্ত করতো। এমনকি নানা অজুহাতে তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করতো। প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতো। মান-সম্মানের দিকে তাকিয়ে সে কাউকে বলতে পারিনি। তাই নিরাপত্তার স্বার্থে আমি সঙ্গে আসি।
ভুক্তভোগী শিক্ষিকা জানান, গত ২৭ জুন টিফিনের সময় আমি একা অফিস রুমে থাকায় হেডমাষ্টার আমার সামনে বসে অশ্লিল কথা বলতে থাকে ও আমার হাত ধরে। আমি হাত ছাড়িয়ে অফিস থেকে বেরিয়ে চলে যাই এবং এ ঘটনায় প্রধান শিক্ষকের শাস্তি দাবি করে উপজেলা শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। সে খুলনা বিশ্ববিদ্যালয়ের অনার্সের নিয়মিত ছাত্রী আবার স্কুলে শিক্ষকতাও করে। যে কারণে স্কুলের পাঠদান ব্যহত হয়। তাকে সুযোগ না দেওয়ায় আমার নামে মিথ্যাচার করছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাস বলেন, ওই শিক্ষিকার একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। এ বিষয়ে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / জামান
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ