ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মিরসরাইয়ে বেপরোয়া গরু চোর সিন্ডিকেট


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২-৭-২০২১ বিকাল ৫:৩১
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু খামারি এবং কৃষকরা গরু মোটাতাজাকরণ এবং পরিচর্যা করে আসছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে একদল সক্রিয় গরু চোর মেতে উঠেছে গরু চুরিতে। শুক্রবার (২ জুলাই) রাত ৩টার দিকে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর আবাসন থেকে মোহাম্মদ হারেছ এর বাড়ি থেকে গরু চুরির ঘটনা ঘটে। 
 
ভুক্তভোগী হারেছের স্ত্রী জানান, আমরা যখন ফজরের আজান শুনে উঠি তখন গোয়ালঘরে দেখি গরু নাই। গরুটি অস্ট্রেলিয়ান জাতের‌ গরুর গায়ের রং কাল এবং নিচের অংশ সাদা, গরুর শিং খাটো। গরুটির আনুমানিক মূল্য এক লক্ষ টাকা হবে বলে জানান তিনি।
 
এদিকে গত সোমবার (২৮ জুন) রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মনসুর আলী সওদাগর বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, আবুল কালাম ও আবুল হাসেম।এবিষয়ে জানতে চাইলে মনসুর সওদাগর বাড়ির বাসিন্দা ক্ষতিগ্রস্ত আবুল হাসেম জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারটার দিকে গোয়াল ঘরের তালা ভেঙে তার ২ টি এবং তার ভাই আবুল কালামের ১ টি গাভী ও ১ টি বাচুর চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া ৪ টি গরুর দাম প্রায় ৪ লক্ষ টাকা বলে জানান। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয় ও উৎকন্ঠা বিরাজ করছে। পুলিশ প্রশাসন এই বিষয়ে কি করছে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
 
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন বলেন, গরু চুরির বিষয়ে আমাদের কাছে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত