বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকীতে মুন্সীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত
‘মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’ এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সোমবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল কাদির মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন ডা, মঞ্জুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস।
আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মুহাম্মদ আল জুনায়েদ, সহকারি কমিশনার (নেজারত) তৌহিদুল ইসলাম বারি, সহকারী কমিশনার আহম্মেদ মোফাচ্ছের, দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, মহিলা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আলেয়া ফেরদৌস, বিক্রমপুর নারী সমিতির চেয়ারম্যান অ্যাড, সামশুন নাহার শিল্পী।
বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জ জেলায় মোট ৫০ জন নারীকে সেলাই মেশিন বিতরন করা হয়। সেই সাথে ৩০ জন নারীকে উপায় অ্যাপের মাধ্যমে নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়।
জামান / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর