সীতাকুণ্ডে টিসিবির ১২০০ লিটার তেল উদ্ধার, দোকানিকে অর্থদণ্ডসহ এক মাসের কারাদণ্ড প্রদান
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকার মাসুদ স্টোর থেকে দুই লিটারের ৫শত বোতল সয়াবিন তেল এবং দুই লিটার তেলের একশতটি খালি বোতল উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। এ সময় দোকানের মালিক মাসুদ রানাকে ২০ হাজার টাকা এবং একমাসের জেল দেয়া হয়।
এছাড়া অভিযানের খবর পেয়ে মোবাইল ফোনে দোকানদার মাসুদকে পালিয়ে যেতে বলায় রুবেল নামের আরেক দোকানীকে আটক করা হয়। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
জানা যায়, টিসিবির (সরকারি ভর্তুকির নিত্যপ্রয়োজনীয় পণ্য) দুই লিটারের বোতল অবৈধভাবে মজুদ করে দোকানে বিক্রি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকালে উপজেলার জোড়আমতল কাঁচা বাজারে অভিযানে গেলে দোকানী তাড়াতাড়ি দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এসময় দোকানের গুদামে মজুদ করা ৬ শত বোতল (১২ শত লিটার) সোয়াবিন তেল জব্দ করা হয়।
আটকের পর দোকানের মালিক মাসুদ বলেন, নগরীর সিটি গেইট এলাকার এক ব্যক্তি থেকে সে টিসিবির তেলগুলো ক্রয় করেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, জোড়আমতলের কাচাঁ বাজারে একটি মুদি দোকানে অবৈধভাবে মজুদ করে সরকারী টিসিবির বিক্রির খবর পেয়ে অভিযানকালে ৫ শত বোতল সয়াবিন তেল এবং আরো একশত খালি বোতল উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয় এবং ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দোকানের মালিককে একমাসের দণ্ড দেয়া হয়। সরকারি পণ্য দোকানে বিক্রির উদ্দেশে রাখা যাবে না। সরকার ভর্তুকি দিয়ে হত দরিদ্রদের মাঝে এ গুলো কম মূল্যে ডিলারের মাধ্যমে বিক্রি করছে। টিসিবির পণ্য ডিলার ব্যতীত দোকানে বিক্রি করা অপরাধ।
জামান / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর