ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ৮-৮-২০২২ দুপুর ৪:২৬

জ্বালানি তেলের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং জ্বালানির দাম যৌক্তিক পর্যায়ে রাখার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেলা জামায়াত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে। গতকাল সোমবার সকালে সোনারগাঁওয়ে কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে নারায়ণগঞ্জের জেলা জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ।  

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অস্বাভাবিকভাবে জ্বালানির দাম বৃদ্ধির কারণে কৃষক থেকে শুরু করে সকল শ্রেণির মানুষই ভোগান্তির শিকার হবেন। দাম বাড়বে নিত্যপণ্যের। নেতিবাচক প্রভাব পড়বে গণপরিবহন, কৃষি ও সেচ খাতে। দেশের বিদ্যুৎখাতেও এর আওতার বাইরে থাকবে না। কারণ, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি তেল ব্যবহার করা হয়। সরকারের অদূরদর্শিতার কারণেই এমনিতেই দেশের অর্থনীতিতে বেহাল দশার সৃষ্টি হয়েছে। তারা বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বক্তারা সরকার পতনের লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।  

জামান / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত