শোকের মাতমে শেষ হল তাজিয়া মিছিল দিয়ে
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হল তাজিয়া মিছিল। দুপুর ২টার দিকে রাজধানীর ঝিগাতলায় ধানমন্ডীর লেকপাড়ে কারবালা নামক স্থানে ঘটনার স্বরণে শোকের মাতম, নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় তাজিয়া মিছিলটি। মিছিল শেষে সেখানে তবারক হিসেবে খিচুরি ও মিষ্টান্ন বিতরণ করা হয়েছে।
এ দিকে মোহাম্মদপুর টাউনহল বিহারি ক্যাম্প থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক ঘুরে কলেজগেট গিয়ে শেষ হয়।
এর আগে সকাল ১০টায় ঢাকার শিয়া সম্প্রদায়ের তীর্থস্থান হিসেবে খ্যাত হোসানি দালানের ইমামবাড়া থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল। মিছিলটি চকবাজার, লালবাগ, উর্দুরোড, আজিমপুর-নিউমার্কেট হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। করোনার প্রভাবে দুই বছর বন্ধ থাকার পর এ বছর তাজিয়া মিছিল হওয়াও শিয়া মতাদর্শীদের মাঝে বিরাজ করে উৎসাহ-উদ্দীপনা। ‘হায় হোসেন, হায় হোসেন’স্লোগান আর বিষাদময় কাহিনী অবলম্বনে জারিগানের করুণ সুরে আহাজারিতে প্রকম্পিত হয় পুরো রাজপথ। প্রতিমধ্যে মিছিলে যোগ দেয় আরো কয়েকটি ইমামবাড়ার লোকজন।
সরেজমিনে দেখা যায়, কালো-লাল-সবুজের নিশান উড়িয়ে কারবালার শোকের মাতম তুলে খালি পায়ে মিছিলে অংশ নেন হাজার হাজার। তাজিয়া মিছিলে শোকের প্রতীক হিসেবে খালি পায়ে পুরুষরা কালো পাঞ্জাবি-পাজামা এবং নারীরা কালো কাপড় বা বোরকা পরে মিছিল করেছেন। বাদ্য যন্ত্র বাজিয়ে, চিৎকার করে মিছিল যাওয়ার সময় পথের দু’পাশে ছিল উৎসুক জনতা ভিড়। মানুষ ছাদে দাঁড়িয়ে, জানালা দিয়ে বাড়ির বারান্দা ও করিডোরে দাঁড়িয়ে মিছিল উপভোগ করে। পুরো মিছিল ঘিরে ছিল পুলিশ, র্যাবসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল।
মিছিলের প্রথম অংশে দুটি কালো গম্বুজ বহন করা হয়েছে বিবি ফাতেমাকে স্মরণ করে। মিছিলে কালো কাপড় দিয়ে প্রতীকী হোসেন (রা.) এর মরদেহ বহন করছে।
মিছিলে অংশ নেওয়া নাদিম খান নামের এক যুবক বলেন বলেন, শত শত বছর ধরে ইমাম হোসাইন (রা.) শহীদ হওয়ার দিনটিতে তাজিয়া মিছিল বের করা হয়। এই মিছিল মূলত শোক মিছিল। তার মৃত্যুতে শোক জানাতেই প্রতিবছর তাজিয়া মিছিলে অংশ নেই।
প্রসঙ্গত, হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদত বরণ করেন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে রাজধানী ঢাকাসহ সারা দেশে পবিত্র আশুরা পালন করা হয়। দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে আছে তাজিয়া মিছিল, বিশেষ মোনাজাত, কোরআনখানি, দোয়া ও মাহফিল। অনেকে দিবসটি উপলক্ষে নফল রোজাও রাখছেন। দরিদ্র মানুষের মধ্যে খাদ্য বিতরণও করে থাকে অনেক পরিবার।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied