কোনাবাড়ীতে দিনে মাদকের বিরুদ্ধে নিউজ রাতে নিজেই ইয়াবাসহ গ্রেফতার
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দিনে মাদকের বিরুদ্ধে নিউজ করে রাতে নিজেই ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন প্রিন্স নিউজ ২৪ বিডি টিভির নামধারী সাংবাদিক ও তার সহযোগী।
গতকাল রাত (১১ আগষ্ট) পৌনে দুইটা সময় তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোনাবাড়ী আমবাগ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকার রতন মিয়ার ছেলে প্রিন্স নিউজ ২৪ বিডি টিভির নামধারী সাংবাদিক ও গাজীপুর মহানগর গণফ্রন্টের এর সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক ভাষা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক টুটুল মিয়া (২৭) এবং আমাগ পশ্চিম পাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ফরিদ আহমেদ (৫১)।
পুলিশ জানায় টুটুল মিয়া ও তার সহযোগী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার নাম করে কোনাবাড়ীসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান,তাদেরকে শুক্রবার সকালে (১২ আগষ্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন,টুটুল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুইটি মামলা রয়েছে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied