কাশিমপুরে ভ্রাম্যমাণ আদালতের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের সারদাঞ্জ ও বারেন্ডা এলাকায় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিপুল পরিমাণ অবৈধ চুলা, পাইপ, রাইজার খুলে নেয়া হয়। অবৈধ তিতাস গ্যাস ব্যবহারকারী কাজী মার্কেটের মালিক মাহমুদ কাজীকে না পেয়ে তার মার্কেটের অর্ধশতাধিক দোকান সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে গাজীপুর জোনের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহাজাদা ফরাজী জানান, জিএমপির কাশিমপুর থানার সারদাঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহাবুব, সহকারী ব্যবস্থাপক (রাজস্ব) সাইজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।
এমএসএম / জামান
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied