ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৩-৮-২০২২ রাত ৮:৮
সর্বকালের সর্বশ্রেষ্ঠ  বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কর্মময় ও রাজনৈতিক  জীবন ও সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে৷ “বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর”প্রতিষ্ঠা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল যাদুঘর এখন মধুখালীতে। 
 
বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘরটি  ২৭ এপ্রিল  মাননীয় প্রধান মন্ত্রী  শেখ হাসিনা ভারচুয়ালি উদ্বোধন করেন। ১ আগস্ট ২২ ইং গোপালগঞ্জ রেল স্টেশন  থেকে  ব্রডগেজ রেলপথ জাদুঘরটির প্রদর্শনের জন্য উদ্বোধন করেন রেলমন্ত্রী  নুরুল ইসলাম সুজন। ভাটিয়াপাড়া ও কাশিয়ানী রেল স্টেশনে প্রদর্শনীর পর ১১ আগস্ট বৃহস্পতিবার মধুখালী রেল স্টেশনে পৌছায় জাদুঘরটি। দর্শনার্থীদের জন্য ১২ আগস্ট থেকে ১৩ আগস্ট  উন্মুক্ত  করা হয়। জাদুঘরের  প্রদর্শনী চলবে ১৩ আগস্ট রাত ৮টা পর্যন্ত।
 মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি  দল বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর পরিদর্শনে যায়। প্রতিনিধি দলে ছিলেন  মধুখালী প্রেসক্লাবের  যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল,মোঃ রমজান আলী বিশ্বাস,রাজিব হোসেন, মোঃ ইদ্রিস আহম্মেদ লিটু,গৌতম কুমার বিশ্বাস ও কাজী ফরিদা সিরাজ উচ্চ বিদ্যানিকেতনের  প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘরের কেয়ারটেকার মোঃ সাব্বির হোসেন  বিভিন্ন  তথ্য দিয়ে প্রতিনিধি দলকে সহযোগিতা করেন।
 সরেজমিনে দেখা যায় জাদু ঘরটিতে  দর্শনার্থীদের  উপচেপড়া ভীর। বিশেষ করে লক্ষ্য করা গেছে  নারী ও শিশুদের  উপস্থিতি।
 উল্লেখ্য, জাদুঘরটি  মধুখালী রেল স্টেশনে প্রদর্শনী পরবর্তী  কালুখালী ,রাজবাড়ী ও ফরিদপুর রেল স্টেশনে প্রদর্শনের  জন্য উন্মুক্ত  করা হবে ।  ফরিদপুর ও রাজবাড়ী প্রদর্শন  পরবর্তী কুষ্টিয়ায়  প্রদর্শনের মাধ্যমে এ অঞ্চলে প্রদর্শনী শেষ হবে ।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা