মান্দায় জাতীয় শোক দিবস পালিত
যথাযথ মর্যাদার মধ্য দিয়ে নওগাঁর মান্দায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রসাশন, মান্দা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, মান্দা উপজেলা প্রেসক্লাবসহ সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ও নানা শ্রেনী পেশার মানুষ।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী মুহা: ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মান্নান আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মুক্তিযোদ্ধা খোদা বক্স, মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা আফছার আলী মন্ডল, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ প্রমুখ।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন করে পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়।
পরে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি শোকর্যালি বের করা হয়। এছাড়াও দিনব্যাপী পবিত্র কুরআন তেলওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য