চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলায় সিআরএফ'র নিন্দা
চট্টগ্রামের আদলত চত্বরে যমুনা টেলিভিশনের প্রতিবেদক আল আমিন শিকদার ও ক্যামেরা সাংবাদিক আসাদুজ্জামান লিমনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম রিপোটার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক আলীউর রহমান। এই ঘটনায় দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি দেশে সাংবাদিকদের উপর একের পর এক হামলার ঘটনা চরম উদ্বেগের। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সাংবাদিকদের সংগঠিত করে আন্দোলনের ডাক দেয়া হবে।
উল্লেখ্য বুধবার বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তির হামলার শিকার হন সাংবাদিক আল আমিন শিকদার ও আসাদুজ্জামান লিমন। আইনজীবী পরিচয়ে তাদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় আহত দুই সাংবাদিককে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied