মান্দায় ৭০ বোতল চোলাই মদসহ আটক ৪
নওগাঁর মান্দায় ৭০ বোতল চোলাই মদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার দেলুয়াবাড়ী দক্ষিনপাড়া গ্রামের আনিছুর রহমানের বাড়ি থেকে এসব মদ উদ্ধার করা হয়। জানাগেছে, চাঁদার দাবিতে শুক্রবার সকালে উপজেলার দেলুয়াবাড়ী বাজারের ব্যবসায়ী, সাংবাদিক শরিফ হোসেনের দোকান ঘরে বঙ্গবন্ধুর ছবি টাঙ্গিয়ে মাদক ব্যবসায়ী আনিছুর রহমান তালা দেয়। তখন নিরুপায় হয়ে শরিফ পুলিশের সহযোগিতা চেয়ে ৯৯৯ এ ফোন দেয়। ফোন দেওয়ার কিছুক্ষণ পরে থানার উপ-পরিদর্শক জান্নাত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বাড়িতে চলে যায়। তালা দেওয়ার বিষয়টি জানতে পুলিশ অভিযুক্ত আনিছুর রহমানের বাড়িতে যান। অভিযুক্তের বাড়িতে প্রবেশের পূর্বেই পুলিশ চোলাই মদের সন্ধান পায়। পরে তার বাড়ি তল্লাশি চালিয়ে ৭০ বোতল চোলাই মদ উদ্ধার করেন। পরে চাঁদাবাজ অভিযুক্ত আনিছারসহ ৪ জনকে চোলাই মদসহ আটক করে থানায় নিয়ে আসেন।
আটককৃতরা হলেন, উপজেলার দেলুয়াবাড়ী দক্ষিণপাড়া গ্রামের সাহেব আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান (৪৮), ফতেপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে মাসুদ রানা (২৫), রাজশাহী বাগামারা উপজেলার দেউপাড়া গ্রামের মৃত শরিয়তউল্লার ছেলে আব্দুর রহমান (৪২) ও একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে শাহাদুল ইসলাম (৪০) ।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান বলেন, জোরপূর্বক দোকান ঘরে তালা মারার ঘটনায় ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়।পরে অভিযুক্ত আনিছুর রহমানের বাড়িতে চোলাই মদ পাওয়া যায়। এজন্য তার বাড়ি থেকে পুলিশের উপপরিদর্শক জান্নাত চোলাই মদসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে