ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দামুড়হুদায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ১৯-৮-২০২২ বিকাল ৬:১৪

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঝিনাইদহ র‌্যাব-৬ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৬৯ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে । শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার  ছোটদুধ পাতিলা গ্রামস্থ এলাকা থেকে তাকে আটক করা হয়।  

ঝিনাইদহ র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, শুক্রবার  র‌্যাব-৬, (সিপিসি- ২) ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্যপ্রাপ্ত হয় যে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ছোটদুধ পাতিলা গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।
 
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি  আনুমানিক সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন ছোটদুধ পাতিলা গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আটক করা হয় চুয়াডাঙ্গা পৌরসভাধীন গুলশান পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে জাহিদ আহমেদকে (২৪)। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা ৮৬৯ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল ফোন এবং ২টি সিম কার্ড।
 
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে দামুড়হুদা থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি

*ঢাকা জেলায় দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত*

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি