ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে দক্ষিণবঙ্গের ২১ টি জেলার বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৯-৮-২০২২ রাত ৮:৯
ফরিদপুরে দক্ষিণবঙ্গের ২১ টি জেলার বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সকাল ১১ থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় ব্রাক অডিটিরিয়ামে ফরিদপুর,  খুলনা , বরিশাল , রাজবাড়ী , মাদারীপুর , গোপালগঞ্জ সহ  দক্ষিনবঙ্গের ২১ টি জেলার বাস মালিক গ্রুপ ও শ্রমিক গ্রুপ যৌথভাবে শাহ মো মুকুলের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । 
 
সভায় বিভিন্ন জেলার বাস মালিক , শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন , বহুল প্রত্যাশিত পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই পরিবহন সেক্টরে নানা সমস্যা শুরু হয়েছে।  বিআরটিসি বাস সার্ভিস জেলা টু জেলা এবং ডিপো টু ডিপো চলাচলের অনুমতি থাকলে ও এখন তারা উপজেলা শহরে ও বাস সার্ভিস চালু করেছে । ফলে আমাদের ক্ষতি সাধন হচ্ছে ।
 
মতবিনিময় সভায় এক মত হয়ে দ্রুত বিআরটিসি সার্ভিস উপজেলায় বন্ধ ঘোষণা ও আদালতের রায় বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনে যাবে বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ । প্রয়োজনবোধে তারা তাদের ২১ টি জেলার পরিবহন সেবা বন্ধ করে দিবে ।  
 
 অপরদিকে হাই কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মহাসড়কে থ্রী – হুইলার , ইজিবাইক চলাচল করছে । প্রশাসন এদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে না ।বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি খন্দকার আব্দুর  রাশেদ , সাধারণ সম্পাদক আনিসুর রহমান , সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সিদ্দিকী করিম গ্রুপের কর্ণধার ওয়াহিদ মিয়া কুটি , মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির , সাধারণ সম্পাদক গোলাম মো নাসির  সহ ২১ জেলার পরিবহন মালিক ,শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা ।
 
উল্লেখ্য,  সভা শেষে এই বৃহত্তর আন্দোলনে শাহ মো মুকুল মিয়াকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয় ।   

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান