সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন সাংসদ মাসুদ চৌধুরী
ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত তহবিল থেকে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। শনিবার (৩ জুলাই) বিকেলে সাংসদের পক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উৎপল চন্দ্র দাসের কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন উপজেলা আ’লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাফর সেলিম, ফেনী প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মনির, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, সাংসদের পিআরও মো. ওমর ফারুক, পৌর আ’লীগ নেতা মফিজুর রহমান খোকন, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি মাঈন উদ্দিন পাটোয়ারী, দৈনিক খবরপত্র প্রতিনিধি মো. ছালাহ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত ২৯ জুন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবু তাহের নামে এক করোনা আক্রান্ত রোগী অক্সিজেন সংকটে মৃত্যুবরণ করেন। এ খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে ব্যক্তিগত তহবিল থেকে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিলেন সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী।
এমএসএম / জামান
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন