ফরিদপুরে জ্বালানি তেলের মূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া লাগামহীনভাবে বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনে বিএনপির কোতোয়ালি থানা কমিটির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুর কোতোয়ালি থানা বিএনপির সভাপতি আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে সভায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে দেশে আজ সাধারণ মানুষ শান্তিতে নেই। জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীন। সাধারণ জনগণের ক্রয়সীমার বাইরে চলে গেছে শুধুমাত্র এই সরকারের সীমাহীন দুর্নীতির কারণে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন