রাজধানীর মোহাম্মদপুরে প্রতারণার ফাঁদে আওয়ামী লীগের নেতা বাবুল
রাজধানীর মোহাম্মদপুর থানার ইউনিট আওয়ামীলীগের নেতা গোলাম রাব্বানী বাবুল। ব্যবসার প্রলোভনে ফেলে এক প্রতারক তার কাছ থেকে হাতিয়ে নিয়েছেন ১৮ লাখ টাকা। নিজের সঞ্চয় হারিয়ে অসহায় জীবন যাপন করছেন এই নেতা। প্রতারকের নাম মো. শাহী আলমগীর সোহাগ পিতা লুৎফর রহমান। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার ধামারহাট থানার আবিলা ৭ নং ওয়ার্ড এলাকায়। ঢাকার ঠিকানা, বাড়ী নং ৪২, রোড নং ০৬ শেখেরটেক থানা আদাবর জেলা ঢাকা।
প্রতারণার শিকার বাবুল রাজধানীর মোহাম্মদপুর ২৯ নং ওয়ার্ড এর ৬ নং ইউনিটের সভাপতির দায়িত্বে আছেন। প্রতারণার শিকার আ'মীলীগ নেতা বাবুল বলেন,কয়েকবছর আগে শাহি আলমগীরের সাথে আমার পরিচয় হয় শেখেরটেক এলাকায়। পরিচয় হওয়ার পরে একধরনের বন্ধুত্ব আচরণ করে তাই আমি কোনো অনুষ্ঠানে গেলেও তাকে সাথে নিয়ে যেতাম কিন্তু এতো ভালোবাসার পরেও আমার জীবনের সব আয় করে জামানো সঞ্চয় লুট করে পালিয়েছে ওই প্রতারক। একদিন আমি আমার অফিসে বসে নিজের কাজ করছিলাম এরমধ্যে হাজির হলেন, শাহী আলমগীর (সোহাগ) তিনি আমাকে প্রস্তাব দিলেন বিদেশ থেকে আমি কিছু লিফ্ট আনব এতে প্রচুর লাভ হয় তাই টাকা কিছু সট আছে আপনি আমাকে কিছু টাকা দেন যা লাভ হবে আপনাকে ৩০% দিবো। বাবুল বলে আমি যে আপনাকে টাকা দিবো তারতো একটা ডকুমেন্টস থাকা দরকার, তখন শাহী আলমগীর(সোহাগ) নিজের নামে থাকা ১২ লক্ষ টাকার চেক প্রধান করেন বাবুল কে এবং স্টাম্পে ৬ লক্ষ টাকার লিখিত করেন এই মোট আঠারো লক্ষ টাকা নেন বাবুলের কাছ থেকে।
বাবুল বলেন,আমি তাকে লিফট আনার জন্য টাকা দিয়েছি কিন্তু তিনি লিফট আনার পর লিফটে (বিল) ১৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছেন। আমাকে সর্ব সান্ত করে দিয়েছে। আইনের আশ্রয় নিয়েছেন কিনা জানতে চাইলে বাবুল বলেন চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোটে প্রতারণা একটি মামলা করি যে মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরওনা রয়েছে কিন্তু তিনি পালিয়ে বেড়াচ্ছে। সিআর ৮৫৫/২১ তাঃ ১৬/৬/২০২২ ইং ।
এমতাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান এই আওয়ামী লীগের নেতা গোলাম রাব্বানী বাবুল। তিনি আরও বলেন, আমার জীবনে যা ইনকাম করে ছিলাম সবটুকুই হাতিয়ে নিয়েছে প্রতারক মোঃ শাহী আলমগীর (সোহাগ)। এখন আইনশৃঙ্খলা বাহিনী যদি এই প্রতারককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে তাহলে আমি আমার টাকা ফিরে পাবো বলে আশা করি।
এবিষয় শাহী আলমগীর সোহাগের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সকালের সময় কে বলেন আমি এখন একটি জরুরি কাজে আছি, আপনার সাথে কিছুক্ষণ পড়ে কথা বলবো। পরবর্তীতে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি শাহী আলমগীর সোহাগ।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied