ফরিদপুরে হাতুড়ি দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
ফরিদপুরে সাজেদা বেগম নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছেন তার স্বামী লালন মোল্লা । মঙ্গলবার (২৩ আগস্ট) ভোরে শহরের অম্বিকাপুর খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় নিজ ঘরে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় লালন মোল্লাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফরিদপুরের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) জগন্নাথ জানান, স্বামী লালন নিজেই প্রতিবেশীকে ডেকে তার স্ত্রীকে হত্যার কথা বলেন। পরে এলাকাবাসী থানায় খবর দিলে দুপুর ১২টার দিকে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দেখতে পাই। ওই নারীর স্বামী তখনও মৃতদেহের পাশেই অবস্থান করছিলেন।
তিনি আরো জানান, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার তৈরি ছেনি ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকারী লালল বলেছেন, ভোর ৫টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি তার স্ত্রীর বাম কানের পাশে হাতুড়ি দিয়ে আঘাত করেন এবং মাথায় ভেতরে ছেনি ঢুকিয়ে দেন। কয়েকবার মাথায় এভাবে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হবে।
উল্লেখ্য, লালন পেশায় অটোরিকসাচালক ছিলেন। স্বামী লালন মোল্লার বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকায়। তার স্ত্রীর বাড়ি ফরিদপুর সদরের চাঁদপুর ইউনিয়নের ভারদি এলাকায়। দাম্পত্য জীবনের প্রায় ২০ বছরে তারা নিঃসন্তান ছিলেন। শহরের আলীপুর মহল্লার অম্বিকাপুর খাদ্যগুদাম সংলগ্ন একটি বাড়িতে প্রায় এক যুগ ধরে বসবাস করছিলেন তারা।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied