ঢাকা শুক্রবার, ৫ জুন, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২২ দুপুর ৩:৩৭

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ করে বিক্ষোভ করছেন উপজেলার জঙ্গলসলিমপুর এলাকার পাহাড়ে বসবাসকারী বাসিন্দারা। গত মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ওই গ্রামের দুই শতাধিক বাসিন্দা ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কের মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোড অবস্থান নেয়। এতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে চলাচল করা কয়েক হাজার যানবাহন আটকে পড়ে। প্রায় ৫ ঘণ্টা ধরে অবরোধ চলায় মহাসড়কের উভয় দিকে অন্তত ২৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সলিমপুর ইউনিয়নের টিলাঘেরা একটি গ্রাম হলো জঙ্গলসলিমপুর। সেখানে একাধিক টিলা কেটে অবৈধ বসতি গড়ে উঠেছে। সম্প্রতি অবৈধ বসতি উচ্ছেদ করে সেখানে সরকারি স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছে জেলা প্রশাসন। এসব অবৈধ বসতি উচ্ছেদের জন্য জেলা প্রশাসন সলিমপুরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে অভিযোগ করেছেন গ্রামের বাসিন্দারা।

আন্দোলনকারীরা জানান  এক মাস আগে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় প্রশাসন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। অন্যান্য এলাকায় বিদ্যুৎ সংযোগ থাকলেও প্রায় সারা দিন লোডশেডিং চলে। মানুষ সারা দিন পরিশ্রম করে রাতে একটু শান্তিতে ঘুমাতে পারে না। বিদ্যুৎ না থাকার কারণে পানিও তুলতে পারছেন না তাঁরা। ফলে তাদের জীবনধারণ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এখন তাদের অন্য কোথাও জমি কিনে বসতি গড়ার মতো সামর্থ্য নেই। এ জন্য বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। 
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম ঘটনাস্থলে ছিলেন। 
এব্যপারে মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির আইন ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হাসানুল আলম মিথুন বলেন আন্দোলনকারীদের সাথে আমাদের মুক্তিযোদ্ধাদের কোন সম্পৃক্ততা নেই। আমরা রাস্তায় নামার পক্ষে নই। ১২০ জন অসহায় মুক্তিযোদ্ধা ২১ একর জমির জন্য ভূমি মন্ত্রনালয়ে আবেদন করেছে, স্থানীয় ভূমি অফিস, কানুনগো, এসিল্যান্ড আমাদের পক্ষে প্রতিবেদন দিয়েছে। বর্তমানে আমাদের ফাইলটি মন্ত্রনালয়ে আছে আমরা আশা করব সরকার বিশেষ বিবেচনায় মুক্তিযোদ্ধাদের জমিটি খুব শীঘ্রই রাজস্ব আদায় করে আমাদের কাছে হস্তান্তর করবে। তবে সরকারের মধ্যেই কিছু কুচক্রী মহল মুক্তিযোদ্ধাদের সাথে নয়-ছয় করার চেষ্টা করছে। আমরা একটি আইনি নোটিশ দিয়েছি কারন আমরা শান্তি চাই। আমরা কাউকে প্রতিপক্ষ করতে চাইনা। এই দেশের স্বাধীনতা থেকে শুরু করে সকল ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করার উপায় নেই। তাহলে তাদের পুনর্বাসন না করে যারা বিরোধীতা করছে তারা দেশবিরোধী জামাতের প্রেতাত্মা বলে আমরা মনে করছি।  

এব্যপারে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বলেন, টানা ৫ ঘন্টা অবরোধকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরাতে ব্যার্থ হয়ে বিকাল ৫ টায় পুলিশ কাঁদানি গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এই সময় পুলিশ অবরোধকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এতে মহাসড়কের থাকা প্রায় ১০ থেকে ১২ টি কাভার্ড ভ্যান ভাঙচুর করে অবরোধকারীরা। পরে পুলিশী এ্যাকশানে টিকতে না পেরে সড়ক ছেড়ে চলে যায়।

উল্লেখ্য আগামী ৩০ আগস্টের মধ্যে জঙ্গল সলিমপুরের অবৈধ বসবাসকারীদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়  জেলাপ্রশাসক। প্রায় অর্ধশত পরিবার তাদের স্থাপনা নিয়ে সেখান থেকে সরে গেছে। সরকার জঙ্গল সলিমপুরে  চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, স্পোর্ট ভিলেজ, নাইট ইকোপার্ক, হৃদরোগ হাসপাতাল, আইকনিক মসজিদ, বেতার কেন্দ্র, জাতীয় তথ্য কেন্দ্র, নভোথিয়েটার নির্মাণের পরিকল্পনা রয়েছে।  যার প্রাথমিক কাজের অগ্রগতি হিসেবে অবৈধ বসবাস কারিদের সরিয়ে দিচ্ছে।

এমএসএম / এমএসএম

দুর্নীতির কারিগর আজিজের ফেনী বদলির খবরে জনমনে ক্ষোভ

ছয় জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

গাজীপুরে বাস চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক-যাত্রী নিহত

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

আদমদীঘিতে ভ্যারাইটি স্টোরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বেনাপোলের বিশিষ্ট মাদক ব্যবসায়ী হযরত ইয়াবাসহ আটক

৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মাদারীপুরে রাজন মাহমুদ

সমস্ত রাজনৈতিক দলকে কর্মকান্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল

রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন

পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার, এলাকা পরিদর্শন করলেন চেয়ারম্যান

নাচোলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন: ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ