দর্শনায় লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউন তদারকিতে চুয়াডাঙ্গার দর্শনা এবং দোস্ত বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক-উজ-জামান। রোববার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড ও রেলবাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক-উজ-জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিনা প্রয়োজনে মোটরসাইকেলে বাড়ির বাইরে বের হওয়া ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ১৭ জনকে ১০ মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ২৫৯ ধারায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই দিনে বিকেল ৩টার দিকে দোস্ত বাজারে একই অপরাধে তিনজনকে জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দর্শনা থানার ইনচার্জ ওসি মাহাব্বুর রহমান কাজল, ওসি (তদন্ত) শেখ মাহাবুবুর রহমানসহ দর্শনা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর