ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে বাবার শাসনে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৪-৮-২০২২ বিকাল ৫:৫২
 ফরিদপুরের বোয়ালমারীতে মোবাইলে রাতভর গেমস খেলায় বাবার শাসনে অভিমানে  বিনয় বিশ্বাস (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
 
পরিবারিক সূত্রে জানা যায়, বিনয় পড়ালেখা বাদ দিয়ে রাতভর মোবাইলে ফ্রি ফায়ার গেমস নিয়ে ব্যস্ত থাকতো। এছাড়া রাতে বন্ধুদের সাথে ফোনেও কথা বলে। এ ব্যাপারে সকালে বিনয়ের বাবা রাগারাগি করলে অভিমান করে বসতঘর সংলগ্ন আম গাছে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় বিনয়। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন তাকে কোথাও না পেয়ে খুঁজাখুঁজির এক পর্যায়ে তাকে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
 
 সরেজমিনে গেলে  উপজেলার দাদপুর ইউনিয়নের নতুবদিয়া গ্রামে  বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে জানা যায়।  সে নতুবদিয়া গ্রামের বলরাম বিশ্বাসের ছেলে ও সালথা উপজেলার বিভাগদী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলো। দুই ভাই-বোনের মধ্যে সে ছিলো বড়। থানায় বিনয়ের বাবা বাদি হয়ে অপমৃত্যু মামলা করেছেন। 
 
লাশ উদ্ধারকারী কর্মকর্তা ফরিদপুরের বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. আবদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিনয় পড়ালেখা বাদ দিয়ে রাতে মোবাইলে গেমস খেলায় বাবা শাসন করায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। হত্যা না আত্মহত্যা ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর সঠিক ভাবে জানা যাবে। 

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান