সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলার নতুন পুলিশ সুপারের শ্রদ্ধা
সাভার (আশুলিয়ায়) জাতীয় স্মৃতিসৌধে বুধবার দুপুরে ঢাকা জেলার নব-নিযুক্ত পুলিশ সুপার মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এসময় বলেন,পুলিশ বাহিনী জনগণের সেবক, জনগণের জান মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনেও ঢাকা জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন,অপরাধীরা কোন দলের হতে পারেনা, অপরাধী যে দলেরই হোক তার বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন.সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান,ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন এবং অর্থ মোহাম্মাদ আশরাফুল ইসলাম,ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ হুমায়ন কবির,অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি সাজেদুর রহমান,ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবিব খান,অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক আব্দুল্লাহিল কাফি,সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামসহ সাভার,আশুলিয়া ও ধামরাই থানার অফিসার ইনর্চাজ বৃন্দ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার