ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

এডিপির আওতায় চিকিৎসাসামগ্রী বিতরণ


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ১১:৫৩
মুন্সীগঞ্জ সদর উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২০২১-২২ অর্থবছরে পরিবার পরিকল্পনা সেবা খাতে গ্রামের দরিদ্র গর্ভবতী মায়েদের ডায়াবেটিস পরিমাপ করার জন্য গ্লুকোমিটার, স্ট্রিপ এ ল্যানসেট বাচ্চার হার্টবিট দেখার জন্য ডপলার মেশিন এবং স্যাটেলাইট ক্লিনিকের জন্য প্লাস্টিকের চেয়ার ও টেবিল প্রদান করা হয়েছে। 
 
গতকাল বুধবার (২৪ আগস্ট) উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনার অধিদপ্তরের  আয়োজনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মুহাম্মদ আল জুনায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ছেরাজ আজম্মেদ। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, গর্ভকালীন সময় ডায়াবেটিস পরিমাপ করা খুব প্রয়োজন।  ডপলার মেশিনের ব্যাবহার করে পরিবার কল্যাণ সহকারী ও সিএসবিএ গন বাড়িতে বাড়িতে গর্ভবতী মায়েদের চেকআপ করতে পারবেন। যার মাধ্যমে গর্ভের শিশুর অবস্থা  জানা যাবে। গ্রামের মায়েরা যাতে ভালো সেবা পায় সেই বিষয়ে জোর দিতে হবে 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, সুস্থ মা ও সুস্থ নবজাতক আমাদের কাম্য। ডপলার মেশিন ও ডায়াবেটিস মেশিনের মাধ্যমে গর্ভবতী মায়েদের আরও বেশি সেবা দেওয়া সম্ভব হবে। স্যাটেলাইট ক্লিনিকগুলোর মাধ্যমে রিমোট এরিয়ার মানুষ যেন আরও বেশি সেবা পায় সেজন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন।
 
 

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান