ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সিসি ক্যামেরার আওতায় জঙ্গল সলিমপুর, মহাসড়ক আবরোধের ঘটনায় পুলিশের ৬ মামলা


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ২:২৬
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে সব ধরনের অবৈধ মালামালের প্রবেশ ঠেকাতে প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট। গতকাল বুধবার (২৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উচ্চ চাপবিশিষ্ট চট্টগ্রাম রিং-মেইন গ্যাস পাইপলাইনের ওপর দিয়ে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও আলীনগর যাওয়ার বিকল্প পথগুলো বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
 
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের অবৈধ বসতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে গত মঙ্গলবার (২৩ আগষ্ট) টানা ৬ ঘন্টা মহাসড়ক অবরোধ করে জঙ্গল সলিমপুরের বাসিন্দারা। দীর্ঘ ৬ ঘণ্টা আন্দোলনকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরাতে ব্যার্থ হলে প্রশাসন আ্যাকশনে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সীতাকুণ্ড  উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর, ককটেল বিস্ফোরণ, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে গত মঙ্গলবার রাতে  ৬টি  মামলা করে পুলিশ। এতে ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনকে আসামি করা হয়। 
 
সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে জঙ্গল সলিমপুর ও আলিনগরের বিক্ষুব্ধ অবৈধ বাসিন্দারা ৬ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মামলার এসব তথ্য নিশ্চিত করেছেন। 
 
এদিকে গত বুধবার নিরাপত্তা নিশ্চিতে সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরের প্রবেশদ্বারে দুটি নিরাপত্তা চৌকি ও ১৫টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছে প্রশাসন।
 
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, ‘সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে জঙ্গল সলিমপুর ও আলী নগরের উন্নয়নকাজ চলমান রয়েছে। আমরা ১৫টি সিসি ক্যামেরা স্থাপন ও দুটি নিরাপত্তা চৌকি নির্মাণের কাজ শুরু করেছি।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ