ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নওগাঁর মান্দায় বসতবাড়ি দখলের চেষ্টা, মারপিটের আহত-৫


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ৪:১৫

নওগাঁর মান্দায় বসতভিটা জোরপূর্বক জবর দখলের চেষ্টাকালে  প্রতিপক্ষের মারপিটে ৫ জন গুরুতর আহত হয়েছেন । বুধবার (২৪ আগষ্ট) বেলা ১০ টার দিকে উপজেলার গনেশপুর ইউপির শ্রীরামপুর  মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার গনেশপুর ইউপির শ্রীরামপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আজিবর রহমান (৫০),এর স্ত্রী রেখা বেগম (৪৫), ছেলে আনারুল ইসলাম (২৮) আলামিন হোসেন (৩০),ও তার স্ত্রী পান্না বেগম (২৫) । আহতদের স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করেন।

অপর দিকে অভিযুক্তরা হলেন, উপজেলার বিষ্ণুপুর ইউপির দাসপাড়া গ্রামের মোঃ বাহার আলীর ছেলে মুক্তার হোসেন (৩৬), নেতৃত্বে অন্যরা গনেশপুর ইউপির  শ্রীরামপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে কাজল (৪৫) এবং মিরপুর গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে রকি হোসেন  (২০) সহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জন ভাড়াটির সন্ত্রাসী হামলা চালায়।

জানা গেছে, আজিবর রহমান তার বড় ছেলে, আতোয়ার রহমানকে ৫ শতক বসতভিটে দানপত্র রেজিস্ট্রি দেন। দানপত্র নেওয়ার কিছুদিন পর আতোয়ার রহমান উক্ত বসতভিটা অভিযুক্ত মুক্তার হোসেনের নিকট বিক্রি করে দেয়। তখন জমির মূল মালিক আজিবুর রহমান দানকৃত পাঁচ শতক জমি ছেলের নিকট থেকে  ফেরত পেতে আদালতে মামলা দায়ের করেন। মামলা বর্তমানে চলমান রয়েছে। অপরদিকে ঘটনার দিন, ক্রয়কৃত জমির মালিক মুক্তার হোসেন দখল নিতে গেলে আজিবর গংরা বাধা প্রদান করলে মারপিটের ঘটনা ঘটে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের বলেন, মারপিট ও জমি দখলের খবর পেয়ে তৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পুলিশ ১ একজনকে  আটক করেছে। এঘটনায় আজিবর বাদী হয়ে অভিযুক্তসহ কয়েক জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ