ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

খোলা আকাশের নিচে কয়েক শ ড্রাম বিস্ফোরক দ্রব্য


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ৪:৩৬

চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় খোলা আকাশের নিচে একটি খালি জায়গায় পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তরের কোন ধরণের অনুমতি ছাড়া কয়েক শত ড্রাম বিস্ফোরক দ্রব্য অবৈধভাবে মওজুদ রাখায় যে কোন সময় দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা রয়েছে। আশ পাশে বসবাসকারীরা বিষয়টি স্থানীয় প্রশাসন এবং বিস্ফোরকের মালিককে সরিয়ে নেয়ার অনুরোধ করলেও কোন কাজ হচ্ছে না। স্থানীয়রা দুর্ঘটনার ভয়ে এস দ্রব্য রাখতে বাঁধা দিলেও বর্ণালী ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানের মালিক জোর পূর্বক এসব ড্রাম রেখেছে বলে স্থানীয়দের অভিযোগ। 
জানা গেছে, নগরীর সদরঘাট এলাকার কুতুবউদ্দৌলা নামের এক ব্যক্তির খালি পড়ে থাকা জায়গায় নগরীর বাদামতল এলাকার বর্ণালী ট্রেডার্সের মালিক বাবু সুভাশীষ বসু প্রকাশ মিন্টু বাবু জায়গার মালিকের অনুপস্থিতে কয়েক জোর পূর্বক কয়েক শত ড্রাম বিস্ফোরক দ্রব্য রাখেন। সরকারি বিধি মোতাবেক বিস্ফোরক দ্রব্য জনবসতি বা আবাসিক এলাকার বাইরে একলা গুদামে সংরক্ষন করার নিয়ম রয়েছে। উক্ত জায়গাটি স্থানীয় যুবলীগ নেতা খলিলুর রহমান নাহিদ নামের এক ব্যক্তির কাছ থেকে ভাড়া নিয়ে বিস্ফোরক দ্রব্যগুলো রাখেন বলে জানায়। এ প্রসঙ্গে বর্ণালী ট্রেডার্সের মালিক সুভাশীষ বসু জানান, ড্রামে থাকা দ্রব্যগুলো বিস্ফোরণ হবে না, গত কয়েক মাস ধরে রাখা হয়েছে এখনো পর্যন্ত কিছু হয়নি। অধিকাংশ ড্রামে মুবিল জাতীয় বিস্ফোরক দ্রব্য রয়েছে বলে তিনি জানান। 
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর আতাউল্লা চৌধুরী জানান, আমার এলাকায় বিস্ফোরকের ড্রাম রাখার বিষয়টি আমি এতদিন জানি না, আমি খবর নিয়ে যারা রেখে তাদের দ্রুত সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার অনুরোধ করব, এরপরও যদি তারা সরিয়ে  না নেন, যদি কোন দুর্ঘটনা ঘটে এর দায় তাদের নিতে হবে। এ বিষয়ে বিস্ফোরক পরিদর্শক মো.তোফাজ্জল হোসেন বলেন, বিস্ফোরক দ্রব্য ড্রাম রাখা হয় না, হয়তো ক্যামিক্যাল জাতীয় কোন দ্রব্য হতে পারে, আমরা বিষয়টা দ্রুত সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেব।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী