ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে আ’লীগ নেতাকে মারধর করলেন জেলা পরিষদ চেয়ারম্যান


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৫-৮-২০২২ বিকাল ৫:২৬
ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে  শোকের মাস উপলক্ষে ২৬ শে আগস্ট আলোচনা সভার আয়োজন করেছে চরমাদবদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ।  ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলামকে মারধর করার অভিযোগ উঠেছে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. শামসুল হক ভোলা মাস্টারের বিরুদ্ধে। 
 
হামলার শিকার হওয়া চরমাধবদিয়া ইউনিয়ন  আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলাম জানান, শোক দিবসের আয়োজন সম্পন্ন করতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মঞ্চ তৈরিতে বাঁধা দেন। কারণ জানতে চাইলে তিনি ক্ষুব্দ হয়ে কিল ঘুসি মারেন। তিনি (সভাপতি) দাবী করেন অনুষ্ঠানে তাকে সভাপতি না করায় ক্ষুব্দ হয়ে হামলা করেছেন চেয়ারম্যান নিজেই ।  
 
হামলার ঘটনার বিষয়ে  চরমাধবদিয়া ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল আউয়াল জানান , আজকের ঘটনাটি উপজেলা চেয়ারম্যান শামসুল হক (ভোলা মাস্টার) এর নিকট থেকে আশা করিনি । আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, সেইসাথে   তার ( ভোলা মাস্টার ) আঃলীগ থেকে বহিষ্কারের দাবি জানান ।  
আব্দুল আউয়াল আরো জানান , তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা না । তাকে চরাঞ্চলের মানুষ ডাকাত হিসেবে চিনে ।
 
অপরদিকে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. শামসুল হক ভোলা মাস্টার মারধরের কথা স্বীকার করে বলেন, স্কুলের সভাপতি হিসেবে স্কুলের নিরাপত্তাজনিত কারণে স্কুলের সামনের মাঠে সমাবেশ করার অনুমতি প্রদান করা হয়। কিন্তু স্কুলের বাউন্ডারীর ভিতরে মঞ্চ তৈরির চেষ্টা করলে মৌখিকভাবে নিষেধ করা হয়। বারবার বলা সত্ত্বেও নিষেধ না শোনায় ঘটে যাওয়া পরিস্থিতির সৃষ্টি হয়।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান